বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৬, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ

 

অবশেষে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়কটির ৪শ মিটার পুন:সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। গত বুধবার (২৫ অক্টোবর) থেকে যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হলো।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে বিভিন্ন যানবানহন ও জনসাধারণ চলাচল করছে। গত ২০ দিন যাবৎ সংস্কার কাজের জন্য সড়কটিতে যান বা জনসাধারনের চলাচল বন্ধ ছিলো। এতে স্থানীয় এলাকার বাসিন্দারা বিকল্প সড়ক ব্যবহার করে অনেক দুর পর্যন্ত পায়ে হেটে চলাচল করায় জনভোগান্তি চরমে উঠেছিলো। সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এবং যানচলাচলের জন্য খুলে দেওয়ায় জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে সড়কটিতে চলাচলকারী সিএনজি চালক আবুল কালাম ও জলিল  বলেন,  সড়কটি খানাখন্দে ভরা এবং ঝুঁকিপূর্ণ থাকায় সড়ক সংস্কারের পূর্বে আমাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছিলো। অনেক সময় ঝু্ঁকিপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সড়কের বের হয়ে থাকা লোহার রডে গাড়ির চাকা ক্ষতিগ্রস্থ হতো। সড়কটি সংস্কার হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি দুর হয়েছে।

এলাকাবাসী আবু হাসান,  সিফাত  বলেন, সড়কটির বিভিন্ন স্থানে ভাঙা থাকার ফলে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হতো পাশাপাশি গাড়ির ঝাঁকুনিতে বয়স্ক মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিতো। তবে সড়কটি এখন মেরামত হওয়ায় এই দুর্ভোগ আর পোহাতে হবেনা।

এদিকে সড়ক সংস্কার কাজের ঠিকাদার বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটির ৪শ’ মিটার পুন:সংস্কার কাজ করা হয়। তিনি বলেন, প্রায় টানা ২০ দিনের অধিক সময় নিয়ে একটানা কাজ করে সড়কটি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশল অধিদপ্তরে সড়কটি বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ বিতরণ

গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাইয়ে শ্রমিক দলের বিজয় র‍্যালি 

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাপ্তাইয়ে ওএমএস চাল কিনতে দীর্ঘ সারি

খাগড়াছড়ির দীঘিনালায় / বিদ্যুতের আশ্বাসে খুঁটি দেখিয়েই আট বছর পার

বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ পোস্টের সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে

রাঙামাটি আ.লীগে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন; ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

কাপ্তাই হ্রদে জাক বিরোধী মোবাইল কোর্টের অভিযান

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: