বুধবার , ২০ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৭ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২০, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

“সেবার ব্রতে চাকরি” রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৭ জন।

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা হতে ১৪ জন পুরুষ এবং ০৩ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ১৯ নভেম্বর ২০২৪ খ্রি: (মঙ্গলবার) রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের তত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. এর লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নিউ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে টিআরসি নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. এ পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

পুলিশ সুপার মহোদয় বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা 

প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল

বিলাইছড়িতে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জুরাছড়িতে টানা বৃষ্টিতে চার ইউনিয়ন প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন ধরে

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চোখের চিকিৎসা

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

বাঘাইছড়িতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

রাঙামাটিতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই প্রেস ক্লাবের আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: