রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে উচ্ছ্বাসমুখর প্রচারণা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ৩০, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নে ২৯৯ নং আসনের ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট দিপেন দেওয়ান–এর সমর্থনে প্রাণবন্ত গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৪টায় দূরছড়ি জামে মসজিদের সামনে থেকে এই গণসংযোগের সূচনা হয়। পরে খেদারমারা ইউনিয়নের বিভিন্ন মহল্লা, পাড়া ও ঘরবাড়িতে গিয়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালান এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

৩১ নং খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে পুরো গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লোকমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির অর্থসম্পাদক ইউসুফ নবী, রাঙামাটি জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান। গণসংযোগ জুড়ে ছিল উচ্ছ্বাস, প্রত্যাশা ও বিজয়ের দৃঢ় মনোবল।

প্রচারণা শেষে সকল নেতা-কর্মী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলের মধ্য দিয়েই দিনের গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

দূর্গম সীমান্তবর্তী প্যারাছড়া পাড়ায় `সিও’র বাজার` প্রতিষ্ঠা করলেন বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায় সেমিনার

শিক্ষার্থীদের মানব সম্পদে গড়ে তোলার লক্ষ্যে বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগ

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা

রাইখালীর সীতাপাহাড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত ২

বিলাইছড়িতে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: