বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুন ৬, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আরও ১৭০ পরিবারকে দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। আগামী ১০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে এসব পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।

আজ বৃস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে নিজ কার্যালয়ে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

এতে জানানো হয়, খাগড়াছড়ির রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে আরও ১৭০ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। যা আগামী ১০ জুন সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন শেষে রামগড়ে নির্মিত এসব ঘরের চাবি ও দলিল উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে।

লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে রামগড় উপজেলাতেও ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও আরও জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ১৭০টি ঘরের মধ্যে পৌরসভায় ৬৯টি, রামগড় ইউনিয়নে ৫৫টি ও পাতাছড়া ইউনিয়নে ৪৬টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এনিয়ে উপজেলায় মোট ৭১১টি পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারের এই সুফল ভোগ করবেন।

এসকল সুবিধাভোগীদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগসহ নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, লে-আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে প্রেস রিলিজে জানানো হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ উপজেলায় কর্মরত পিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

রাঙামাটি জেলা প্রশাসক জুরাছড়িতে সফর 

কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে ৪টি গরু ডাকাতি

রাঙামাটিতে ঢেকে রাখা হলো ৪ কোটি টাকার বঙ্গবন্ধু ভাস্কর্য

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান 

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: