শনিবার , ৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙ্গামাটি
অক্টোবর ৪, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর ২৫ইং) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বাজারের একটি কুলিং কর্ণারকে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন,, “মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে কারও ব্যবসা করার অধিকার নেই। দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা বা বিক্রি করা একটি দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চলবে।”

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৮ দোকান, ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

অবশেষে মুক্ত হয় ঘরে ফিরলো অজগর

কাপ্তাই সেনা জোন কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

‎অধ্যাপক জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ‎

বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

রাজস্থলীতে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

কাপ্তাইয়ে ১৮৬ ইমাম মুয়াজ্জিন পেলেন খাদ্য সহায়তা 

error: Content is protected !!
%d bloggers like this: