বুধবার , ৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় আগুনে পুড়লো ২০ ব্যবসায়ীর কপাল 

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
এপ্রিল ৩, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার মেরুং বাজারের ২০টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

৩ মার্চ (বুধবার) ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, ব্যাটালিয়ন আনসার সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ বিষয়ে মেরুং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী (পিসি) জানান, বুধবার ভোর রাতে মেরুং বাজারের মাঝের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদকে সামনে দোকানগুলোতে ভরপুর মালামাল ছিলো। এ ঘটনায় ২০টি দোকানে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০ দোকান মালিকদের মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, আজ ভোররাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর মেরুং বাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পর্যটন দিবসে রাঙামাটিতে ৪ দিনের পর্যটন মেলা শুরু

জগন্নাথের শিক্ষার্থী খাদিজার মুক্তি চেয়ে রাবিপ্রবিতে ৩ শিক্ষার্থীর মানববন্ধন 

প্রার্থীতা প্রত্যাহার করবে না নিখিল; ২৬ বছর পর ভোট করতে হবে দীপংকরকে

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

পাহাড়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার তাগিদ

রাজস্থলীতে দুর্গম এলাকায় ধানের শীষের নির্বাচনী তৎপরতা

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শোক

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

error: Content is protected !!
%d bloggers like this: