সোমবার , ২১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচী, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ২১, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একই স্থানে এবং একই সময়ে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এ আদেশ জারি করেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভাস্থ মাটিরাঙা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সকল প্রকার সভা-সমাবেশ ছাড়াও চার বা ততোধিক ব্যাক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষননা নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে। একই দিন ও একই সময়ে কাছাকাছি দুরত্বে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

দুই দলের পাল্টাপাল্টি কর্মসুচীকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ ধারা মতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে চুক্তি বাস্তবায়ন করতে হবে

রামগড়ে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

রাবিপ্রবি’তে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আধিপত্য, চাঁদাবাজি, অপহরণ ও খুনে মেতে উঠেছে সশস্ত্র সংগঠন; সাম্প্রতিক ৪ হত্যা কান্ড

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

ভেদভেদীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন

কাপ্তাই দিনব্যাপী মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: