মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ

 

“প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো মঙ্গলবার (১ নভেম্বর) কাপ্তাই উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে আলোচনা সভা, যুবকদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার ঋনের চেক বিতরণ, ৩০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, ইউপি সদস্য জুয়েল চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন।

এইছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব যুবকদের পক্ষে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল ভট্টাচার্য ও প্রশিক্ষিত যুবতী নুর নাহার আক্তার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষিত যুব যুবতীরা উপস্থিত ছিলেন।

এর আগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারোও উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

এদিক দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে উপভোগ করেন যুব দিবসে ়আগত অতিথি এবং যুব যুবতীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

বাঘাইছড়ির সাজেকে বাস-মাহিন্দ্র সংঘর্ষে আহত ৭

স্বাস্থ্য ও শিক্ষা অগ্রাধিকার, পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা চ্যাপ্টার প্রস্তাব করবে কমিশন

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

রাইখালী ছাগলের হাট: পাহাড়ি ছাগলের কদর বেশী

সাজেক সড়কে ফের অবরোধের ঘোষণা: অন্যদিকে সাজেক খুলে দিতে প্রশাসনকে আল্টিমেটাম

মানিকছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

বিলাইছড়ির শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত 

error: Content is protected !!
%d bloggers like this: