মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় শেখ হাসিনাই আন্তরিক-কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা অনন্য-অসীম। তাঁর সদিচ্ছাতেই গত পনের বছরে বছরে পাহাড়ের পরতে পরতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন নতুন ক্ষে সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষার পথ ক্রমশ: প্রশস্ত হচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতেই সাত জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও তাঁকে সরকার গঠনে সহযোগিতা দেয়া প্রয়োজন।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি-খবংপুড়িয়া-মহাজনপাড়া এলাকায় বিভিন্ন পথসভায় এসব কথা বলেন, খাগড়াছড়ির দুইবারের সংসদ সদস্য এবং দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বিএনপি-জামাত’র উদ্দেশ্যে বলেন, তারা আন্দোলনের নামে আগুনে পুড়ে মানুষ মারছে,সাংবাদিক নির্যাতন করছে, পুলিশ পিটিয়ে মারছে, রেল লাইনে আগুন দিচ্ছে,পাটাতন উপড়ে ফেলছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের অনেক ক্ষতি হয়েছে। সে ক্ষতি আর হতে দেওয়া যাবেনা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, প্রবীন সমাজ সেবক পুরুষোত্তম চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম , সহ- সভাপতি মনির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রবীন সমাজকর্মী রবিশঙ্কর তালুকদার, অমৃতলাল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সা. সম্পাদক পরিমল দেবনাথ, পৌর কাউন্সিলর অতীশ চাকমা, ধীমান খীসা, তরুণ সমাজকর্মী নোভেল চাকমাসহ উপজেলা- পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ওসির সাথে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য স্বাক্ষাৎ

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

মাতামুহুরীর কোনাখালী বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা

জুরাছড়িতে দরিদ্র শিক্ষার্থীদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

জিসাস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে কাপ্তাইয়ে নানা আয়োজন

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

কাউখালীতে মহান শহীদ দিবস ও মার্তৃভাষা দিবস পালিত

কাপ্তাই জাতীয় উদ্যান অনেক মনোমুগ্ধকর: পরিবেশ ও বন সচিব ড. ফারহিনা আহমেদ

তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন টিম সংবর্ধিত

error: Content is protected !!
%d bloggers like this: