শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল বাংলাভাষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ এক বাণীতে মন্ত্রী দীপেন দেওয়ান ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৫২-এর ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের মহান ত্যাগের বিনিময়েই বাংলা ভাষা আজ বিশ্বদরবারে এক সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।

মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বাণীতে আরও বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।

মন্ত্রী দীপেন দেওয়ান বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

পরিশেষে, মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিলেন টাস্কফোর্স চেয়ারম্যান

আনুষ্ঠানিকতা ছাড়াই চালু হলো লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন!

কাউখালীর ত্রিরত্নাংকুর বন বিহারে ১০ তম কঠিন চীবর দান শুরু

রাঙামাটিতে হোমিওপ্যাথি চিকিৎসার জনক হ্যানিম্যানের জন্ম দিবস পালিত

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

রাজস্থলীতে দুর্গম এলাকায় ধানের শীষের নির্বাচনী তৎপরতা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশী নাগরিক আটক

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

খেদারমারা মোটরযান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: