বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমাকে বিদায় সংবর্ধনা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের তাগলকছড়া মোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপু চাকমাকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাক্কো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরেশ চাকমা।

এ সময় অভিভাবক মালতী চাকমা, পূর্ণিমা চাকমা, মিলংপুদীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষক দীপু চাকমার অবদান ও তাঁর আন্তরিকতার কথা তুলে ধরেন। এ সময় বিদায়ী প্রধান শিক্ষকও তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন

জানা গেছে, দীর্ঘ ৯ বছর তাগলকছড়া মোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমানে কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক দীপু চাকমাকে উপহার প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: