মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ১৭, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মধ্যে ছিলো সেগুন, গর্জন, গামারি, গোলকাঠ, করই বিভিন্ন প্রজাতির কাঠ। অভিযানে ১৩৮ টুকরায় ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি’র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সেনা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।অভিযান চলাকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারের চেষ্টা করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে সেই চক্রের বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২০৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জীবতলী ১০ আর.ই ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও গরীবদের মাঝে ঈদ সহায়তা প্রদান

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

বিলাইছড়িতে সরকারি উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর বিশেষ সভা অনুষ্ঠিত

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত

বিলাইছড়িতে বিদ্যুৎ চলে গেলে চলে যায় নেটওয়ার্ক: দুর্ভোগে গ্রাহক

error: Content is protected !!
%d bloggers like this: