মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে পুষ্টি, স্বাস্থ্য ও নিরাপদ পানি-স্যানিটেশন সেবার উন্নয়নে প্রকল্পের সমাপনী সভা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ১৭, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য, জীবিকায়ন এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সেবার উন্নয়নে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ও অর্জন তুলে ধরে উপজেলা পর্যায়ে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে পরিচালিত ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পের WASH কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)।

জাবারাং কল্যান সমিতির ফিল্ড কো অর্ডিনেটর অজিত মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী খোকন বিকাশ ত্রিপুরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সূপর্ণা দে শম্পু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার, মেডিকেল অফিসার ডা. শোভন সরকার এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্পের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বাস্তবায়নকালীন চ্যালেঞ্জ এবং প্রকল্প-পরবর্তী সময়ে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি, বিশেষ করে অতি তীব্র ও মাঝারি তীব্র অপুষ্টি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার সঙ্গে সংযুক্ত করা। এ লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে MUAC ও জেড স্কোরিংয়ের মাধ্যমে মহালছড়ি উপজেলায় মোট ৩ হাজার ৯০৬ শিশুর পুষ্টি স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ, রান্না প্রদর্শনী এবং মা ও শিশুর পুষ্টিচর্চা উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অন্যদিকে, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা জোরদারে নগদ আর্থিক সহায়তা এবং আয়বর্ধনমূলক কার্যক্রমের (IGA) আওতায় মহালছড়ি উপজেলার ৬৭টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোর স্বনির্ভরতা অর্জন এবং শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আওতায় উপজেলায় ৬৭টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহের দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব অবকাঠামোর টেকসই ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পানি সরবরাহ স্থাপনা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি কমিটির ব্যাংক হিসাবে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।

প্রকল্পের সামগ্রিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় মোট ৫১ হাজার ৩৭৩ শিশুর MUAC ও জেড স্কোরিংয়ের মাধ্যমে পুষ্টি স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাব্যবস্থা জোরদার এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রাপ্তির সুযোগ সম্প্রসারণে কাজ করেছে প্রকল্পটি।

সভায় বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের অর্জনগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখতে সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের মেয়াদ শেষ হলেও কমিউনিটি পর্যায়ে পুষ্টি ও স্বাস্থ্যবিধিবিষয়ক সচেতনতা বজায় রাখা, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিয়মিত শনাক্তকরণ ও চিকিৎসাসেবার আওতায় আনা, আয়বর্ধনমূলক কার্যক্রম অব্যাহত রাখা এবং পানি ও স্যানিটেশন অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি দপ্তরের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সভা শেষে ২ জন আইজিএফ উপকারভোগীকে স্বাস্থ্যসম্মত জলবায়ু সহিষ্ণু টয়লেট ও ২ জনকে ছাগল এবং উপজেলায় ২টি পানি ব্যবস্থাপনা কমিটির হাতে এককালীন ৩০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ সহ অতিথিবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কাপ্তাইয়ে স্থানীয় হেডম্যান-কারবারীদের সাথে মতবিনিমিয় করলেন জোন অধিনায়ক 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত- বীর বাহাদুর

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ৩২ ফোন উদ্ধার

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১ শত ১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি

ইউপিডিএফ নেতা হত্যার অভিযোগ ইউপিডিএফের

চন্দ্রঘোনা থানার অভিযানে দেশীয় চোলাইমদ সহ আটক ২

error: Content is protected !!
%d bloggers like this: