সোমবার , ১৮ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ৩২ ফোন উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৮, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ফেব্রুয়ারি ২০২৪ মাসে ৩২ টি সহ সর্বমোট ২৭৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ ১৮ মার্চ ২০২৪ খ্রি: রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করত: প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় ।

সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ২৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লক্ষ টাকা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই (নিরস্ত্র) জনাব মাসুদ রানা সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত  

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

পাহাড়ে কফি  চাষে সফলতার দ্বার প্রান্তে

error: Content is protected !!
%d bloggers like this: