সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এসময় তিনি  বলেন, কিছু কিছু দুর্যোগ আছে প্রকৃতি সৃষ্ট এবং কিছু কিছু দুর্যোগ সৃষ্টি হয় মানব সৃষ্ট। তাই আমাদেরকে সচেতন হতে হবে।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।

এর আগে একটি র‍্যালি কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালীতে রেড ক্রিসেন্ট এর সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সহকারী পরিচালক 

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

রাঙামাটি সদর উপজেলায় পানিবন্দী ৩ হাজার মানুষ

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ৬০ লক্ষ টাকা

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

বিলাইছড়িতে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

মহিমান্বিত রাত পবিত্র শবে-বরাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

error: Content is protected !!
%d bloggers like this: