সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১২ জানুয়ারি বাদ মাগরিব বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেব।

দোয়া মাহফিল শেষে আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার আদর্শ ও স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন / রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের

আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই-দীপংকর তালুকদার

কাউখালীতে উন্নয়নকাজে বাধা, চাঁদার দাবিতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাঙামাটি বান্দরবান সীমান্তে গোলাগুলিতে নিহত ৩

বাস টার্মিনালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীর হামলার শিকার গ্লোবাল টিভির প্রতিনিধি

পাহাড়ি ঢলে ওয়াগ্গা পাগলি খালে নিখোঁজ গৃহবধূ

মেয়াদ উত্তীর্ণ পণ্য, খাদ্যে ভেজাল এবং অতিরিক্ত মূল্যে বিক্রি বরদাশত্ করা হবে না

রাঙামাটি ও খাগড়াছড়ি সোনালী ব্যাংক জিয়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: