বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ১৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং  ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের মেডিকেল অফিসার এবং কর্মকর্তারা অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।
এসময় তিনি বলেন, সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে। যার ফলে পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের এই কুফল হতে মুক্ত হতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরোও সচেতন হতে হবে।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের ইনস্পেক্টর মো: মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) এম সাইফুল ইসলাম।

মুল প্রবন্ধে তিনি বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। এছাড়া মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরীতে সমাজের সকলস্তরের মানুষের, বিশেষ করে তরুণদের ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই-দীপংকর তালুকদার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দীঘিনালায় দুস্থ পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

সন্ত্রাসী মুরগী মিলন র‍্যাবের হাতে আটক

সাজেক মাচালং সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা নববর্ষ বরণে রাজস্থলী উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালি

কাপ্তাইয়ে আন্তঃ ইউনিট কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ৫৬ ইবি

আগুনে পুড়ে গৃহহীন ক্যাথোয়াইচিংকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

ধর্ষণকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর প্রতিবাদে রাঙামাটিতে নৌ পথে মানববন্ধন পিসিসিপির

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

error: Content is protected !!
%d bloggers like this: