বৃহস্পতিবার , ৫ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মে ৫, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কৃতি সন্তান কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটির  সঙ্গীত বিদ্যালয় সুর নিকেতন।বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বাহাদুর পাড়ায় (কন্ট্রাক্টর পাড়া) অবস্থিত সুর নিকেতন মিলনায়তনে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি রাঙামাটি বিশিষ্ট সঙ্গীত গুরু মনোজ বাহাদুর।

এতে অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, বিশিষ্ট কবি ও লেখক মৃত্তিকা চাকমা, কার্টুনিষ্ট সব্যসাচী চাকমা ও তাঁর পিতা জগৎ জ্যোতি চাকমা, মনিষা দাশ প্রমুখ।
সংবর্ধনা সভা শেষে কার্টুনিষ্ট সব্যসাচীকে কার্টুনিস্ট হিসেবে কৃতিত্বের  স্বাক্ষর রাখায় সুর নিকেতনের পক্ষ থেকে ক্রেস্ট ও সুর নিকেতনের শিল্পীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
ঢাকায় গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সব্যসাচী চাকমা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ইতোমধ্যে জুম ১, জুম ২ ও জুম ৩ নামে তিনটি কমিকস্ এর বইসহ গেম এর বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উদ্মাদ, ঢাকা কমিকস্, সিসিমপুর, ব্র্যাক, ইউএনডিপি এর সাথে কাজ করছেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় তাঁর কার্টুন ছাপা হয়েছে এবং মাসিক কিশোর আলো’তে কাজ করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি 

পাহাড়ের সকল জনগোষ্ঠির স্থায়ী শান্তির জন্যই প্রধানমন্ত্রী পার্বত্যচুক্তি করেছেন – বীর বাহাদুর

মানিকছড়িতে আধাবেলা হরতাল, টায়ার জ্বালিয়ে পিকেটিং ও সিএনজি ভাঙচুর

রাঙামাটির ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে ‘বিএফএফ- সমকাল বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাবিপ্রবিতে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু বার্ষিকী পালন

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পুর্ণাথীর

রাঙামাটিতে পাহাড় ও সমতল আদিবাসীদের নাগরিক মতবিনিময় সভা

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

error: Content is protected !!
%d bloggers like this: