শুক্রবার , ২৮ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ২৮, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

“জুম্ম জাতীয় অস্তিত্ব ও জন্ম ভূমি অস্তিত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণ বাস্তবায়ন সহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণ সংগঠন গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে জনসংহতি সমিতি জেএসএস(এমএন লারমা) সংগঠনের ৭ম থানা শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমার সঞ্চালনায় জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ চাকমা ও জনসংহতি সমিতি রাঙামাটি জেলা সভাপতি বিমলেশ্বর চাকমা। এছাড়াও সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সকালে সম্মেলনের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন শেষে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরন করা হয়। এসময় সংগঠনের সূচনালগ্ন থেকে বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করতে গিয়ে নিহত নেতাকর্মীদের স্বরণে শোক বার্তা পাঠ করে সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বক্তারা সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে কাউন্সিল সম্পন্ন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দীলিপ বড়ুয়া নিহত

ঈদগাঁওয়ে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নিখিল কুমার

উন্নয়ন বোর্ডে বাঙালি প্রতিনিধি নিয়োগ দাবি / রাঙামাটিতে পিসিসিপি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাহাড়ে পর্যটন: জনঅংশগ্রহণেই চূড়ান্ত বিকাশ হোক– প্রদীপ চৌধুরী

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: