বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২২, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলা সদরে বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ক্লাব এসোসিয়েশন রাঙামাটি জেলা। ক্লাব এসোসিয়েশন রাঙামাটি জেলা আয়োজনে ও ক্লাব এসোসিয়েশন‎ এর আহবায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎বক্তারা বলেন, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র নিয়ে নানান তালবাহানা শুনা যাচ্ছে। আমরা সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন ও জেলা প্রশাসক মিজানুর রহমান থাকাকালিন সময়ে জেলা সদরে স্থাপন করা যুক্তি যুক্ত বলে ক্রীড়া মন্ত্রনালয়ে মতামত পেশ করে গেছেন। আমরা আশা করি এই জেলা প্রশাসক ও দ্বিমত পোষণ করবেন না।

‎বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, একটি চক্র বিকেএসপিকে জেলা সদরের বাহিরে কাপ্তাই ও কাউখালীতে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্র করছে। ক্রীড়া মন্ত্রনালয়ে বিভিন্ন ধরনের পানি পরা দেওয়া হচ্ছে। রাঙামাটি জেলার স্বনামধন্য খেলোয়াড় ও জাতীয় খেলোয়াড়দের দাবি বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি জেলায় স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।  বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কোন রকম তালবাহানা রাঙামাটিবাসী সহ্য করবে না।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা,দিল বাহার রায় ও আব্দুল মান্নানসহ আরো অনেকে।

‎মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি জেলা সদরে স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রনালয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসে চাঙমা সংস্কৃতি গোষ্ঠী গুণীজন সংবর্ধনা 

দুর্গা পুজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ে খাদ্যশস্য বিতরণ

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

রাজস্থলীতে ১০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিল দীঘিনালা সেনা জোন

রাঙামাটিতে সাংবাদিক কামালের বাসায় হামলা ভাংচুর, সত্রং চাকমাকে মারধর ও মোবাইল ছিনতাই

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

কাউখালীতে ইউএনও রাজীব হোসেন / সমাজে বৈষম্য দূর এবং অন্যায়ের প্রতিবাদ করতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত জরুরি

রাজস্থলী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজস্থলীতে নিখিল কুমার চাকমা / শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ বিহীন এলাকায় ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন

error: Content is protected !!
%d bloggers like this: