শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

একুশে স্মৃতি পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবার বিশেষ অবদানের জন্য সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ কর্তৃক একুশে স্মৃতি পদক ২০২৫ পেলেন রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বিজয়নগর হোটেল অরনেট এ এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানে লোকমান আহমেদ এর হাতে একুশে স্মৃতি পদক – ২০২৫ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ এর সভাপতি এ টি এম মোমতাজুল করিম এর সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম।

এসময় বিশেষ অতিথি হিসেবে মিতু গ্রুপের এমডি মো: মশিউর রহমান চৌধুরী, সালভার এগ্রো ফার্মার এমডি মো: আব্দুস সাত্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একুশে স্মৃতি পদক ২০২৫ প্রাপ্তিতে মহান সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া আদায় করে কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ এই প্রতিবেদককে বলেন,  আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর হইতে ১৯৮৫ সাল পর্যন্ত একটানা ৪ বার কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাপ্তাই উপজেলার ১ম নির্বাচিত সফল চেয়ারম্যান এবং তৎকালীন কাপ্তাই রাজনৈতিক জেলা বিএনপির প্রতিষ্ঠিত সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল শুক্কুর সারাজীবন মানুষের সেবা করে এসেছেন। ছোটবেলা হতে আমি বাবার শিক্ষা পেয়েছি। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমিও সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং রাজনীতির বাহিরেও নানা সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছি। আমৃত্যু আমি মানুষের পাশে থেকে সমাজে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি। সেই সাথে আমি সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন 

কাপ্তাইয়ে অবস্থিত বিএসপিআই এ আন্দোলনের সমর্থনে মশাল মিছিল

পুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রাঙামাটিতে বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্রদের স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

ময়লা ফেলার জায়গা সংকটে নানিয়ারচর সদর বাজার

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

রাঙামাটিতে মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 

অভিযোগের শেষ নেই রাঙামাটি প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে; সম্প্রতি পেয়েছেন পদোন্নতি

error: Content is protected !!
%d bloggers like this: