শনিবার , ২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বদরখালীতে অটোরিকশা থেকে গুলি ছুড়ে যুবককে হত্যা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপকূলীয় বদরখালী ইউনিয়নে দ্রুতগতির অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলি ছুড়ে হত্যা করেছে এক যুবককে।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাত একটার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অটোরিকশা থেকে টার্গেট করে গুলি ছুড়ে সুহায়েত নামের ওই যুবকের মৃত্যু নিশ্চিত করা হয়। একটি গুলি সুহায়েতের ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলিতে খুন হওয়া সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের পুত্র। এই ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, নিহত সোয়ায়েত বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত যুবকের লাশ থানায় নেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত যুবকের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, এ রহস্য উদ্‌ঘাটিত হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা

কাপ্তাইয়ে পিডিবির কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি  ফুল কুমারি চাকমা

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাদকসহ আটক

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

রাজস্থলীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

‎হরিণা জোন বিজিবির মানবিক উদ্যোগ, অসহায় ১৫ পরিবার ও মাদ্রাসায় আর্থিক অনুদান ‎

চন্দনাইশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ইসলামী ফ্রন্টের উপহার সামগ্রী প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: