সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুন ২৩, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় মোঃ খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য হামলা চালিয়ে গুরুত্বর জখমের অভিযোগে মোঃ আব্দুল মান্নান (২৬) নামে এক চিহ্নিত মাদককারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের পাতাছাড়া বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন আবুল হোসেনের মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী।

হামলার শিকার ওই যুবকের নাম মো: খুরশিদ আলম সে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া এলাকার বাসিন্ধা মো: জাহাঙ্গীর আলম এর ছেলে। খুরশিদ পেশায় একজন পল্টি খামার ব্যবসায়ী ও পাতাছড়া সমাজ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ। রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সকালে বাড়ী ফিরেন তিনি।

অভিযুক্ত হামলাকারী হলেন— মোঃ আব্দুল মান্নান (২৬) সে একই এলাকার মৃত ইয়াকুব আলী ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রথমে মোঃ ফুল মিয়া নামে এক ব্যক্তি মাদক বিক্রিতে বাধা দিলে বিক্রেতা মান্নান তার সাথে তর্কবির্তক করতে থাকে। একপর্যায়ে বাদী খুরশিদ ঘটনাস্থলে গিয়ে সেও মাদক বিক্রিতে বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ক্ষিপ্ত হয়ে মাদককারবারির হাতে থাকা ছোট ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কপালে ঘাই মেরে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে খুরশিদ মাটিতে লুটিয়া পড়লে হামলাকারী এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে আরো জখম করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকা কৌশলে নিয়া যায়। উপস্থিত বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়া যায়।

ফুলমিয়া ও এরশাদ মিয়া জানান, মান্নান এলাকার একজন চিহৃত মাদক ব্যবসায়ী। হামলার পর মান্নানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মঈনউদ্দীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে রাতেই হামলাকারীকে আটক করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে  মামলা পরবর্তী খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে ফেরন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুনী হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: আমির আব্দুল আলিম

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ে শান্তি উন্নয়ন প্রতিষ্ঠা করতে হলে এ এলাকাকে বিশেষভাবে নজর দিতে হবে- বীর বাহাদুর

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ সেনা কর্মকর্তা ও ৩ সন্ত্রাসী নিহত

কাপ্তাইয়ে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালার উদ্বোধন

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

error: Content is protected !!
%d bloggers like this: