বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১৭, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ এর উদ্বোধনী কর্মসূচী হিসেবে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় চত্বরে নানা ধরনের বৃক্ষচারা রোপণ করা হয়। এর মধ্যে নিম, রঙ্গন, কাঠবাদাম, জবা ও রাধাচূড়া সহ ঔষধি ও শোভামূলক গাছের চারা ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তারা, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচীতে প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান বলেন, ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম আজ থেকে শুরু হলো। পর্যায়ক্রমে আরও পাঁচটি কর্মসূচী বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, গাছ আমাদের ভবিষ্যতের নিশ্চয়তা। গাছ শুধু শীতল ছায়া বা ফলই নয়—এটি আমাদের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়। একটি গাছ লাগানো মানে একটি নতুন স্বপ্ন বপন করা। তিনি সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, সবুজে রাঙুক বাংলাদেশ, সবল হোক আগামীর প্রজন্ম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কাপ্তাইয়ে কামারের দোকানে

পার্বত্য উপদেষ্টার সাথে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাহাড়ে মাল্টিমিনারেল খাদ্য সহায়তা দিতে আগ্রহী বিশ্ব খাদ্য সংস্থা

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান সেনাবাহিনীর

কাপ্তাই সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম 

রাইখালী রেঞ্জের বনে ময়না অবমুক্ত

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের আজ ৭ বছর : এখনও ঝুঁকিতে বসবাস করছে বহু মানুষ

বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা (রহ.)-এর ২৫তম ওফাত বার্ষিকী পালিত

‎রাঙামাটি পৌরসভার আয়োজনে ৩শ’ জনের ২৪ কি.মি. ম্যারাথন দৌড় আগামীকাল

লংগদুর গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের দেড়যুগ পূর্তি

error: Content is protected !!
%d bloggers like this: