শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বিনোদন ও পিকনিক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

‎‎রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বিনোদন ও পিকনিক ২০২৬ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল নাগাদ পিকনিকের আনুষ্ঠানিকতা চলে। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী জমকালো বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সংগঠনের সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা।

‎পিকনিকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি এসএম সামসুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, পর্যটন কর্পোরেশন হলিডে কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম প্রমূখ।

‎অতিথিদ্বয় বলেন, সাংবাদিকেরা সারাটি বছর পেশাগত দায়িত্ব পালন করে থাকে। তাই বছরে কমপক্ষে একদিন সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিৎ। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সময় হলেই
‎পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করবো। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে রাঙামাটিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে আগামী বছর একসাথে আনন্দ ভ্রমণ করার প্রস্তাব রাখা হয়।

‎পিকনিকে অংশ গ্রহন করেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সহসভাপতি সত্রং চাকমা, সহসভাপতি হেফাজতুল বারী সবুজ, সহসভাপতি চৌধুরী হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক রোকসানা আক্তার পিংকি, সদস্য- জিয়াউর রহমান জুয়েল, সাধন বিকাশ চাকমা, জিয়াউল হক জিয়া, রিকোর্স চাকমা ও রকিব উদ্দিন রকি। এছাড়াও রিপোর্টার্স ইউনিটির ফ্যামিলি মেম্বাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৫ এপ্রিল চিৎমরম সাংগ্রাই জল উৎসব

বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূঁইয়া

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

কাপ্তাই শিলছড়িতে শত্রুতার জেরে ঘরে আগুন দেবার অভিযোগ

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরাধনা শেষে কাপ্তাই হ্রদে বিসর্জন দেবীর প্রতিমা

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের ৬৮টি দেশী ছাগল বিতরণ

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: