বুধবার , ১ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হারিয়ে যাওয়া মা পাঁচদিন পর ঘরে ফিরলেন পুলিশের সহায়তায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

 

শহিদা বেগম(৬৫)। শারীরিক ও মানসিক ভাবে কিছুটা অসুস্থ। বাড়ি থেকে বের হয়েছিলেন পাঁচদিন আগে। এরপর হারিয়ে যান। অবশেষে মঙ্গলবার রাত আটটার দিকে তাকে খুঁজে পায় কোতয়ালী থানা পুলিশ। পরিবারের খোঁজ মেলায় আজ ছেলের হাত ধরে নিজের ঘরে ফিরেছেন শহিদা বেগম।

মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের বিএডিসি কলোনি এলাকা থেকে শহিদা বেগমকে উদ্ধার করে টিম কোতয়ালী পুলিশ। এরপর থেকেই তার পরিবারের সন্ধানে চালানো হয় খোঁজ।

আজ দুপুরে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ পান তার ছেলে মোঃ আমির হোসেন। সব যাচাই-বাছাই করে শেষে আনুষাঙ্গিক নিয়ম সম্পন্ন করে ছেলের হাতে তুলে দেওয়া হয় শহিদা বেগমকে। এরমধ্য দিয়ে পাঁচদিন পরে নিজের ঘরে ফিরলেন এই অশীতিপর বৃদ্ধা মা।

পার্শ্ববর্তী উপজেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতছড়ি আমির বাড়ির বাসিন্দা শহিদা বেগমের স্বামী মৃত আনোয়ার হোসেন।

কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন বলেন, ‘হারিয়ে যাওয়া ওই বৃদ্ধ মাক তার ছেলের হাতে তুলে দিতে পেরে অনেক ভালো লাগছে। আল্লাহ উনাকে ভালো রাখুন। পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্নশীল হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুই গৃহবধুকে ধর্ষণের অভিযোগ : জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

রাঙামাটি সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের উদ্ভোধন

খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

চন্দনাইশ রাউলিবাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন 

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

চন্দনাইশ ধোপাছড়ির সাবেক চেয়ারম্যান এম মোরশেদুল আলমের ঈদ শুভেচ্ছা

রাজস্থলীতে আমের মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

error: Content is protected !!
%d bloggers like this: