শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগরে নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগর এলাকায় জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপির নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবু ভাই। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠ পর্যায়ে আরও জোরালো প্রচারণার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মেম্বার, উলাপ্রু মারমা, খালেদ মাসুদ সাগর, জামাল উদ্দিন টিপু এবং ইকবাল চৌধুরী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশির আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শান্তি নগরসহ পুরো ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের সিয়াম, মোঃ সমেশ, মোঃ রনি, ইউনিয়ন ছাত্রদলের নেতা আনোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচন প্রচারণা অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি ছুটির দিনে সাজেক ভ্যালিতে হাজারো পর্যটকের ঢল

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

ঈদগাঁও-ফুলছড়িতে বন উদ্ধার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি।

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে স্টেকহোল্ডারদের উদ্বুদ্ধকরণ সেমিনার

দুর্গাপুজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক অনুদান

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

হাতি সংরক্ষণে উদ্যোগ নিতে হবে-ডিসি মিজানুর রহমান

সরকারের সব বিভাগের সাথে সমন্বয়ে কাজ করছে উন্নয়ন বোর্ড

error: Content is protected !!
%d bloggers like this: