বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মে ৩০, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য শস্য বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড বিজিবির রামগড় ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাইন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ঘর নির্মানের জন্য বিভিন্ন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৮ বান্ডেল ঢেউটিন, অসহায় ও দুস্থদের মাঝে নগদ ২১ হাজার টাকা চিকিৎসা ও বিবিধ সহায়তা, দুইজন নারীকে সাবলম্বীকরণে ২টি সেলাই মেশিন ও উপজেলার ৮টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ কেজি চিনিসহ সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, ‘ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রয়াসেই আজকের এই উদ্যোগ। এ অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতিসহ সব ধরনের প্রয়োজনে রামগড় ব্যাটালিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহালছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

রামুতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত-৪

চীনে নারী পাচারকারী সকলকে আইনের আওতায় আনার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

লংগদুতে টিসিবি পণ্যবিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

রাউজানে গৃহহীনদের মাঝে ঘর দিল আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন 

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিভিন্ন দাবীতে রাঙামাটিতে বিএনপির মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: