শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বাঘাইছড়িতে ২ গ্রুপের সংঘর্ষ। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকালে কাচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটে।

স্থানীয়দের সূত্রমতে, মুসলিম ব্লক সদর ও ইমাম পাড়া দুই টিম নিয়ে কাচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালীন একদম শেষ সময়ে এসে ফাউল করাকে কেন্দ্র করে দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়। পরবর্তীতে খেলা শেষে এই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মুসলিম ব্লক মার্কেটে মুসলিম ব্লক একাদশের খেলোয়াড়দের সাথে ইমাম পাড়া একাদশের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে দুই গ্রামবাসী জড়িয়ে পড়লে মারামারি খবর পেয়ে পুলিশের একটি টিম ও মারিশ্যা বিজিবি ২৯ ব্যাটালিয়ন ২টি টিম তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এসময় মুসলিম ব্লক একাদশের খেলোয়াড় মারুফ (২০), সাকিব (২০), ও শরীফ(২০), আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্বার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। উভয় পক্ষকে মারামারি হাত থেকে বাঁচাতে গিয়ে সাইফুল ও রহিমা বেগম আহত হয়। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে তারা সবাই আশংকা মুক্ত রয়েছে।

বাঘাইছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইশতিয়াক আহমেদ জানান, মারামারি খবর পেয়ে পুলিশের একটি টিম ও মারিশ্যা বিজিবি ২৯ ব্যাটালিয়ন ২টি টিম তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এব্যাপারে এখনো কেউ মামলা করতে থানায় আসেনি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা একতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সরেজমিন / প্রায় সময় বন্ধ থাকে বালুখালীর সাপমারা পাহাড় স: প্রা: বিদ্যালয়টি

গাছবাহী ট্রাকে ওভারলোড, কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ৩

রাঙামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঈদগাঁওয়ের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

রাঙামাটিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত আদালত প্রাঙ্গণে, ঈদের শুভেচ্ছা বিনিময় 

মহালছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাজেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

ঈদগাঁওয়ে বিজয় মেলার নামে উচ্ছৃঙ্খল নাচগান

error: Content is protected !!
%d bloggers like this: