বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম চট্টগ্রামের সাংবাদিক এম হায়দার আলী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এম হায়দার আলী। বাছাই করা ৫০০ ছবির মধ্যে এম হায়দার আলী প্রথম পুরস্কার অর্জন করেন। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চট্টগ্রামের কোন আলোকচিত্র সাংবাদিক প্রথম পুরস্কার অর্জন করলেন। এছাড়া এম হায়দার আলীর আরো তিনটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়া চট্টগ্রামের সমকালের আলোকচিত্র সাংবাদিক মোঃ রাশেদ এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।


জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান। প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩রা জুন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন 

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

রাঙামাটির জেন্ডার সমতা জলবায়ু জোট কমিটি গঠন

মরা মহিষের মাংস বিক্রির অপরাধে ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি শহরে নতুন ভাড়ায় চলবে সিএনজি

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

আপনারা ধানের শীষে ভোট দিবেন আমি এলাকার উন্নয়নের দাযিত্ব নিলাম-কাউখালীতে দীপেন দেওয়ান

রাঙামাটিতে প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

error: Content is protected !!
%d bloggers like this: