মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১১, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বরুন বিকাশ দেওয়ান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আরেক সবেক ফুটবলার কিংশুক চাকমা।

সকাল সাড়ে দশটায় রাঙামাটির চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মেলন কক্ষে এ নির্বাচনের আয়োজন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বরুন বিকাশ দেওয়ান পান ২২ ভোট অন্যদিকে কিংশুক চাকমা পান ১৫ ভোট। সহ সভাপতি পদে মাহবুবুল বাসেত অপু ২৪ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন তার বিপরীতে ভূপেষ রায় পান ১১ ভোট। কোষাধক্ষ্য পদে প্রদীপ বড়ুয়া ২৪ ভোট পেয়ে নির্বচিত হন। তার বিপরীতে আব্দুল মান্নান পান ১৩ ভোট।

অন্যদিকে ৯ জন সাধারণ সদস্যের বিপরীতে ভোটে অংশ নেয় ১৩ জন প্রার্থী।  এরমধ্যে রিটন বড়ুয়া ৩০ ভোট, রতন বড়ুয়া ২৯ ভোট, সুজন বড়ুয়া ২৮ ভোট, দীপেন দেওয়ান ২৭ ভোট,  তন্দ্রা চাকমা ২৪ ভোট, মো: মামুন মিন্টু ২৩ ভোট, বিদর্শন বড়ুয়া ২৩ ভোট পেয়ে নির্বচিত হন। তবে সদানন্দ চাকমা, জোবাইদুর রশীদ পারভেজ, সুই হ্লা মং মারমা ২০ ভোট করে পাওয়ায় লটারীর মাধ্যমে জোবাইদুর রশীদ ও সদানন্দ চাকমাকে কার্য নির্বহী কমিটিন সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করা হয়।

অন্যদিকে অপর পরাজিত প্রার্থীরা ওমর পারুক আলমগীর ১৭ ভোট, অংসুইচিং মারমা হ্লগা ৭ ও মো: হান্নান পান ১৫ ভোট।  নির্বাচনে মোট ৩৭ জন ভোটার ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, নিখিল দে ও মো: সেলিম। নির্বচিত কমিটি আগামী ৪ বছর নেতৃত্ব দিবে রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের।

বিজয়ী সভপতি বরুন বিকাশ দেওয়কন বলেন, এ জয় সকল ফুটবল প্রেমী মানুষের। জেলার ফুটবলের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার পাশাপাশি সব কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

সাব্রুম আইসিপি উদ্বোধন; মার্চেই রামগড়-সাব্রুম চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু 

‎রাঙামাটি যুব রেড ক্রিসেন্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মেয়াদোত্তীর্ণ চা পাতা বিক্রি / চট্টগ্রামের ‘হোসাইন টি’কে দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত

কক্সবাজারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপি’র বিক্ষোভ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

দুই যুগ পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাপ্তাইয়ে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

error: Content is protected !!
%d bloggers like this: