সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আনসারের ৫ শতাধিক সদস্যদের প্রশিক্ষন সনদ বিতরন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে  শিলছড়ি আনসার ব্যাটলিয়ন (৩৫ বিএন), কাপ্তাই, রাঙামাটিতে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সনদপত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২ টায় শিলছড়ি আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।

শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নূরুল আফছার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ড. মো: সাইফুর রহমান, বিভিএম(বার), পিএএমএস, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ সহ ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সনদপত্র বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। আনসার  বাহিনীর জন্য গ্রামাঞ্চলের মানুষ নিরাপদে থাকে এবং দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভুমিকা রাখে এই আনসার বাহিনী। এই বাহিনী দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

১৪ দিনব্যাপী প্রশিক্ষনে মোট ৫শ ৪০ জন আনসার সদস্যদের প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে শ্রেষ্ঠত্বর অর্জনকৃতদের মাঝে পুরস্কার, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে ৪৩০ পিস ইয়াবাসহ আটক ৩

চন্দনাইশ সদর নিউমার্কেটে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

দীঘিনালায় গাছ কেটে সড়কে ব্যারিকেড অবরোধকারীদের; ইউপিডিএফের প্রতি অভিযোগ

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসব: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

খাগড়াছড়ির হার না মানা নারী বীনা ত্রিপুরা

রুমা আবাসিক বিদ্যালয়ে কারিতাসের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

কাউখালীতে স্থানীয় সরকার দিবস পালন

তিলোকানন্দ মহাস্থবিরের প্রয়ানে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের শোক

বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

error: Content is protected !!
%d bloggers like this: