রবিবার , ২৩ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৩, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

স্বাধীনতা স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তিতে ঘিরে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা শুরু হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে এসে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালী ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, রাঙামাটির সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

পৌরসভা প্রাঙ্গণে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগ,উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ অন্যান্য অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ টানা ১৫ বছর দেশ পরিচালনায় দায়িত্বভার গ্রহন করে দেশের মানুষকে ভিটামাটির উপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বসবাসসহ আরাম আয়েশে জীবনযাপন করার পথ সুগম করেছে। গত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সব কিছুর আমূল পরিবর্তন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, সাথে মানুষের আয়ও বৃদ্বি পেয়েছে। মানুষ এখন আর না খেয়ে নাই।

অনুষ্ঠানে রাঙামাটি জেলার উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

কাপ্তাই জয়কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ

দীঘিনালা থানা সেনা সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু 

দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: