শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মরহুম মোঃ শফিউল আলম খোকন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই শীলছড়ি “দি রয়েল ক্লাব” এর আয়োজনে মরহুম মোঃ শফিউল আলম খোকন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে শিলছড়ি খেলার মাঠে  অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় শিলছড়ি একাদশ ১-০ গোলে শিলছড়ি মারমা পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিকেল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

শিলছড়ি দি রয়েল ক্লাব এর সাধারন সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আবদুল ওহাব, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরনবী, সাবেক সংরক্ষিত মহিলা  ইউপি সদস্য মিনুপ্রু মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিদ্দিক আহমেদ,শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির  সভাপতি মুহাম্মদ মুহসিন, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ন আহবায়ক সুভাষ দাশ, কাপ্তাই উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক মতিলাল ঘোষ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমন প্রমুখ।

শিলছড়ি দি রয়েল ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রিয়াদুল আলম রনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । টুর্নামেন্টে সর্বমোট ১৪ টি দল অংশ নেন।

খেলা শুরু করার পূর্বে মরহুম মোঃ  শফিউল আলম খোকন এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আমন্ত্রিত অতিথিরা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

জাতীয় শিশু দিবসে কাপ্তাই  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন 

বরকলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি

শিক্ষার্থীদের উৎসাহ দিতে ম্যারাথনে রাঙামাটি সরকারি কলেজের ৭ শিক্ষক

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দীঘিনালা জোনের মানবিক উপহার

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

নানিয়ারচরে গনিত অলিম্পিয়াড বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ 

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

বুনো হাতির আক্রমণ আতঙ্কে পাড়াবাসী, নির্ঘুম রাত কাটাচ্ছে আতঙ্কিত লোকজন

error: Content is protected !!
%d bloggers like this: