শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে শুরু হয়েছে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহালছড়ি মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের লেফটেন্যান্ট মোঃ রিয়াদ। অনুষ্ঠানে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন। তাঁরা ক্রীড়া চর্চার মাধ্যমে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিজয় দিবসের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী দল, দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, অনির্বাণ ক্লাব, মহালছড়ি আয়োজিত এই বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী ৩২ টি দল অংশগ্রহণ করছে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট মহালছড়ির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

আনুষ্ঠানিকতা ছাড়াই চালু হলো লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন!

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

কাপ্তাই উপজেলায় এবারও শুরু হতে যাচ্ছে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’-২৫”

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: