বুধবার , ২ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে এবার ৪৪ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

শহরসহ রাঙামাটি জেলায় এবার ৪৪টি পূজামন্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এবার ৪৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে রাঙামাটি সদরে ১৫টি, কাপ্তাই উপজেলায় ৮টি, রাজস্থলীতে ৪টি, কাউখালীতে ৪টি, বরকলে ২টি, বাঘাইছড়িতে ৫টি, লংগদুতে ৩টি এবং নানিয়াচর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার প্রতিটিতে ১টি করে মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
এদিকে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা এবং সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রশাসন।

এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন মো. মোমারফ হোসেন খান বলেন, যে কোনো মূল্যে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। রাঙামাটির প্রতিটি পূজামন্ডপে সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য প্রশাসন সার্বক্ষণিক সহায়তা করবে। এছাড়া পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিজ উদ্যেগে পূজামন্ডপগুলোর নিরাপত্তার ব্যবস্থা করবেন।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আয়োজন করতে দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে পরিবার পরিকল্পনার তিন দিনের বিশেষ সেবা ক্যাম্প

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

কাপ্তাইয়ে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা, সাহিত্য সংস্কৃতি ও জীবন আচার ফিরিয়ে আনতে হবে’

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সরকার সকল জনগোষ্ঠির ধর্মীয় কর্মকান্ডে প্রয়োজনীয় সহযোগিতা করতে বদ্ধপরিকর-মেয়র নির্মলেন্দু চৌধুরী

রামগড়ে মাছের পোনা ও উপকরণ বিতরণ

রাঙামাটি বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

ঈদগাঁওয়ে প্রবাসীর সবকিছু নিয়ে প্রেমিকের হাত ধরে লাপাত্তা স্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: