বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে প্রবাসীর সবকিছু নিয়ে প্রেমিকের হাত ধরে লাপাত্তা স্ত্রী

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৯, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের সৌদি প্রবাসী স্বামী শিমুল সোহেল রানার সবকিছু নিয়ে প্রেমিক জুনায়েদের হাত ধরে সন্তানসহ পালিয়েছে স্ত্রী। একমাত্র বাচ্চাসহ গত ১১ জুন বুধবার প্রবাসী স্বামীর সর্বস্ব গুছিয়ে প্রেমিককে নিয়ে সন্ধ্যার সময় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেমু আকতারের  বিরুদ্ধে।

ঐদিন সবার অগোচরে পালানোর সময় স্বামীর পাঠানো নগদ লক্ষাধিক টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ দামী আরো নানা পণ্যসামগ্রী এবং ৪ বছর বয়সী সন্তানকেও সাথে নিয়ে গেছে।পরদিন ভোর হতে প্রায় ৪/৫ দিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পর সেই গৃহবধূকে না পেয়ে ঈদগাঁও থানায় (১৯ জুন) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিরুদ্দেশ হওয়া গৃহবধূ জেমু আক্তার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের সৌদি প্রবাসী শিমুল সোহেল রানার স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের হোজাইফ নামে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রবাসী শিমুল সোহেল রানার পিতা নুরুল হক জিডিতে উল্লেখ করেন, বিগত সাড়ে ৫ বছর পুর্বে পরিবারের অজান্তে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ার প্রবাসী মোবারক হোসেনের কন্যা জেমু আক্তারের সাথে বিয়ে হয় শিমুলের।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির সবার অজ্ঞাতসারে শিশু সন্তানসহ নিরুদ্দেশ হয়। রুমে ঢুকে আলমিরা খোলা দেখে তল্লাশি করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়-চোপড় এবং অন্যান্য পণ্য সামগ্রীও পাওয়া যায়নি। এরপরই খোঁজ নিতে গিয়ে জানতে পারি তাদের প্রতিবেশী জনৈক শহিদুল ইসলামের পুত্র জুনায়েদ প্রকাশ কালু’র সাথে পরকীয়ার জের ধরে দুজন পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রবাসী স্বামী, আমিসহ (জিডিকারি) পরিবারের অন্য সদস্যদের জড়িয়ে মিথ্যা নারী নির্যাতন মামলা করবে বলে মোবাইলে হুমকি দেয় জেমু।

মুঠোফোনে যোগাযোগ করে প্রবাসী শিমুল সোহেল রানা বলেন, ছেলে জন্ম নেয়ার পর থেকেই আমার স্ত্রী জেমুর পরকীয়ার বিষয়টি শুনছিলাম। তাকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো আর আমি দেশে আসতে চাইলেই বেঁকে বসতো। বলতো ঘর আলাদা করলেই আমি দেশে আসতে পারবো। প্রয়োজনে তাকে সৌদি আরব নিয়ে যেতে বলতো। এসবের পর আমার পাঠানো লাখ টাকা, ৪ভরি স্বর্ণ, মোবাইল, দামি পণ্য সামগ্রী গুছিয়ে পরিচিত সিএনজি ডেকে সন্ধ্যার আঁধারে নিরুদ্দেশ হয়েছে সে। ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আছাদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পাওয়ার পর থানার একজন এসআইকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চেয়ারম্যান নাছিরকে কাপ্তাই নতুনবাজার বনিক সমিতি সংবর্ধনা

পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করতে মানিকছড়িতে মাইকিং

বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা 

কাপ্তাই হ্রদ থেকে জেলের লাশ উদ্ধার

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

error: Content is protected !!
%d bloggers like this: