শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে ১৬ জন আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

বান্দরবান পর্যটক নগরী সৌন্দর্যের উপভোগ করতে অন্য জেলা থেকে বেড়াতে আসা পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ ১৬ জন পর্যটক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার রেইছা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ঢালুতে নামার সময় এই ঘটনাটি ঘটে।

আহতরা সবাই চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় বেপারি পাড়া বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আহতদের দু’একজনের নাম পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান কেরানীহাট সড়কের রেইছা পাহাড়ি আঁকাবাঁকা মেঠো পথে ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে যায়। এতে বাসের ভিতরে থাকার শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, রেড ক্রিসেন্ট সদস্য, স্থানীয়রাসহ আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত পর্যটক দিদারুল আলম ও সোখিনা আক্তার বলেন, শুক্রবার সকালে বাসে যোগে চট্টগ্রা‌মের আগ্রাবাদ বেপারি পাড়া থেকে ৫০ জনের পর্যটকদের নিয়ে বান্দরবানের আসে বাস‌টি। বেড়ানো শেষে চট্টগ্রামে উদ্দ্যেশ্যে রওনা দিলে পাহাড়ি ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এই ঘটনায় বাসের ভিতরে থাকা শিশুসহ অনেকজন আহত হয়।

এদিকে খবর পেয়ে আহত পর্যটকদের দেখতে ছুটে যান বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা অনেকে।

ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাস উল্টে বেশ কয়েকজন শিশুসহ গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানে ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা জন্য শিশুসহ ৫ জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকাংশ শিশুরা গুরুতর আহত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎পার্বত্য জেলা পরিষদের নিয়োগে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ চেয়ে ৬ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বামীর নির্যাতন থেকে মুক্তি চায় খেমারি মারমা

কাউখালীতে ইউপিডিএফ মূলদলের গোপন আস্তানার সন্ধান: গোলাবারুদসহ বিপুল সামগ্রী উদ্ধার

কাউখালীতে এডিপি প্রকল্পের সামগ্রী বিতরণ 

চীবর দান প্রস্তুতির খোঁজ নিতে রাজবন বিহারে জেলা প্রশাসক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক ও পলাশ বড়ূয়াকে খাগড়াছড়ি ডিসি প্রেস অ্যাওয়ার্ড প্রদান

রাবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগ দিলেন ড. সেলিনা আখতার

কাউখালীতে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: