মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীর দূর্গম ভাল্লুকিয়ায়  / কাপ্তাই জোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন-ঔষধ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন (৫৬ ইস্ট বেংগল) এর তত্ত্বাবধানে মঙ্গলবার (১২ এপ্রিল) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া এলাকায় সাধারণ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।

এইসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকায় বসবাসকারী ৩ শত ২০ জন দুঃস্থ-অসহায় পাহাড়ী জনগোষ্ঠির মধ্যে কাপ্তাই জোন এর পক্ষ হতে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

কাপ্তাই জোনের জোন কমান্ডার ৫৬ ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল, পিএসসি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

জোন কমান্ডার বলেন- ‘পার্বত্য চট্টগ্রামের অসহায় -সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী বরাবর পাশে থেকে যে কোন সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতার এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন’।

এইসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাদাঁবাজমুক্ত একটি শান্তিপূর্ণ -সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে ঘর পেল ২২৫ পরিবার

রাঙামাটি জেলা ছাত্রলীগের নব কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

রামগড়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

৭ বছর পর ইফতার আয়োজনে ছোট মেরুং এসএসসি ব্যাচ-১৫ 

মায়ানমার সীমান্ত যুদ্ধের মর্টার শেল পড়ল বাংলাদেশের ভূখণ্ডে

সাজেক যাওয়ার পথে ঢাবিতে পড়ুয়া পাহাড়ি ছাত্রীকে অপহরণ

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের সাংবাদিকরা

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

error: Content is protected !!
%d bloggers like this: