বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রদিবেদক, বান্দরবান
নভেম্বর ১৬, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

বান্দরবান সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাকে থাকা আরও দুই জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এদূর্ঘটনা ঘটে।

নিহত আহম্মদ রশিদ (৬০) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিস বাউন্ডারির পাশে একটি ট্রাক পিরোজপুর (ট ১১-০৩১৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় গুরুত্বর আহত আহম্মদ রশিদকে (৬০) মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় আহমেদ রশিদ (৬০) জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) নামে তিন জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর বেতবুনিয়ায় ৩০ লিটার মদসহ যুবক আটক

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

আর্জেন্টিনার জন্য প্রাণ দিল দীপেন ত্রিপুরা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন

কাপ্তাইয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; আহত ২

error: Content is protected !!
%d bloggers like this: