শুক্রবার , ৭ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, বরকল, রাঙামাটি
মার্চ ৭, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলাধীন কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বরকল উপজেলাধীন শুভলং ইউনিয়নের বরুণাছড়ি নামক এলাকা থেকে এই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে এখনো যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে স্থানীয় লোকজন ও পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে বরুনাছড়ি ১০নাম্বার টিলা নামক এলাকায় কাপ্তাই হ্রদে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে মরদেহটি এক বাঙালি যুবকের বলে ধারনা করা হচ্ছে। তবে স্থানীয় কেউ মরদেহটি চিনতে পারছে না।

বরকল থানার অফিসার ইনচার্জ ওসি কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে এই সংবাদটি শুনেছি। তবে খবর পেয়ে থানা থেকে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কাপ্তাইয়ের রাইখালীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত 

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

রাঙামাটি থেকে নিখোঁজ কাউখালীর আলোড়ন চাকমা অপহরণ না আত্মগোপন?

‎রাঙামাটিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের তাগিদ

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

রাজস্থলীতে যৌথবাহিনীর অভিযানে মামলার আসামী গ্রেফতার

গরীব দুঃস্থদের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাপ্তাইয়ে জামায়াতের দোয়া মাহফিল

রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ

error: Content is protected !!
%d bloggers like this: