রবিবার , ১২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙ্গামাটি
অক্টোবর ১২, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ অক্টোবর) শনিবার সকাল ১১টা উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, রাজস্থলী কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রজ্ঞা প্রিয় ভান্তে, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে রাজস্থলীতে প্রতি বছর ব্যাপক আয়োজন হয়। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় আসন্ন কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন,“রাজস্থলী একটি সম্প্রীতির উপজেলা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”

আলোচনা শেষে উপস্থিত সকলে উৎসব সফলভাবে সম্পন্ন করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য উপদেষ্টার সাথে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাহাড়ে মাল্টিমিনারেল খাদ্য সহায়তা দিতে আগ্রহী বিশ্ব খাদ্য সংস্থা

পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন সংস্কারের দাবি ডিপিসি’র

বান্দরবানে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়ি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন রেদওয়ান ইসলাম

জুরাছড়িতে গরু, সুতা ও বিভিন্ন ফলজ চারা বিতরণ

রামগড়ে মরিচের বস্তায় মিলল ৮ কেজি গাঁজা, পাচারকারী আটক

পাহাড়ের সকল জনগোষ্ঠির স্থায়ী শান্তির জন্যই প্রধানমন্ত্রী পার্বত্যচুক্তি করেছেন – বীর বাহাদুর

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

লংগদুতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটি কারাগারে বীর বাহাদুর নামে এক কয়েদির মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: