রবিবার , ২৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ২৬, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দাতা সদস্য ও খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:’র সা. সম্পাদক মনির আহাম্মদ এবং অভিভাবক সদস্য পূর্ণমনি ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তি সংগ্রামে কৃষক-শ্রমিক-মজুর-শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবি-চিকিৎসকসহ সামরিক ও সিভিল প্রশাসনের সর্বস্তরের নারী-পুরুষের সক্রিয় অবদান ছিলো। সবার সম্মিলিত রক্ত¯œাত সংগ্রামের পথ বেয়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের মহান নায়ক এবং ‘লাল-সবুজ’র নতুন রাষ্ট্রের প্রধানতম স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অর্জনে নেতৃত্ব এবং জীবন উৎসর্গকারীদের কখনো ভোলা যাবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা’র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক জগদীশ সরকার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জ্ঞানজ্যোতি চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারি শিক্ষক যথাক্রমে চাইলা মারমা, অনুরাখী চাকমা, উক্রাইঞো মারমা, অনুতোষ চাকমা, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি চাকমা রূপায়ন তালুকদার ও এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সভা শেষে স্বাধীনতা দিবসের কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়- দাবি জাতীয়করণের 

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উদযাপন

জুরাছড়িতে ভুমিহীন ৭৫ পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর

কাপ্তাই হ্রদে চর, বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩টি আসনে ৩৪৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে গুইমারা সেক্টর

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

ভ্রাম্যমান আদালতের জরিমানা দীঘিনালায়

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

error: Content is protected !!
%d bloggers like this: