বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ়্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৬ সেপ্টেম্বর)  বিকেল  ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজ তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে বিশ্বের বুকে মাথাঁ উঁচু করে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখা  এই আলোচনা সভার আয়োজন করেন।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সুবর্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,   কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।
আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্য রাখেন শীলছড়ি ভক্তি বেদান্ত ছাত্রবাসের কো- অর্ডিনেটর শ্রী রাঘব প্রাণ গৌর দাস।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।
এর আগে এদিন বেলা ৩ টায় কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রার বের করা হয়।  উলুধ্বনি, শঙধ্বনি, ঢাক, ঢোলের বাদ্যের সাথে সাথে নানা সাজে সজ্জিত হয়ে শত শত ভক্তরা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি কেপিএম কয়লার ডিপু হরি মন্দির হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।
রাঙামাটির   জেলা পরিষদ সদস্য অংসুইছাইন  এই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই  শোভাযাত্রার উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

লংগদুতে দুই বোটের মুখোমুখী সংঘর্ষ; দুই শিক্ষার্থী নিখোঁজ ২ আহত ৭

কাপ্তাই বিএসপিআই এ ৪ মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

রামগড়ে অবৈধ ইন্টারনেট ডিভাইস সহ দুই চীনা ও বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

রডের লাগামহীন দামে নির্মাণকাজে স্থবিরতা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ

২০ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় সোয়া ৯ কোটি টাকার ক্ষতি

কাপ্তাইয়ে ‘এবং অবক্ষয়’ নাটক মঞ্চস্থ, ২০ নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: