সোমবার , ২৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল পাটোয়ারী (প্রকাশ ভাঙ্গা সোহেল) ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে চন্দ্রঘোনার বাদশামাঝিরঘোনা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।মানববন্ধনে নির্যাতিত নারী-পুরুষরা বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, শারীরিক নির্যাতন ও ত্রাস সৃষ্টি করে আসছে। শান্তিপ্রিয় এলাকাবাসী প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মারধর ও হয়রানি। কাপ্তাই ও রাঙ্গুনিয়া থানায় একাধিকবার অভিযোগ করা হলেও মামলা না নেওয়ার কারণে এলাকাবাসী শেষ পর্যন্ত মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

এলাকাবাসী জানান সম্প্রতি সোহেল পাটোয়ারী ও তার সহযোগীরা মো. ইউনুছ আলীকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা জরিমানা

নানিয়ারচরের দূর্গম মংখোলাতে প্রবারণা পূর্ণিমা

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতদরিদ্র রোগীরা, লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগের বেহাল দশা

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস পালন

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা

কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ডাক

বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ফুলছড়ি গেইটে যাত্রীবাহি বাস উল্টে আহত-১০

error: Content is protected !!
%d bloggers like this: