বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী মো: আনোয়ার হোসেন(৩২) কে চট্টগ্রাম জেলার পাহাড়তলী এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে আনোয়ার হোসেন কর্তৃক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তিনি ফেনি জেলার সোনাগাজী উপজেলার ৭ নং সদর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের পুর্ব সুজাপুর গ্রামের আবদুর শুক্কুর এর ছেলে বলে জানান পুলিশ।

গতকাল বুধবার( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ এর নেতৃত্বে কাপ্তাই থানার মামলা নং-০২ তাং-০৪/১২/২৪ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সোলাইমান সঙ্গীয় এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম, এএসআই আলাউদ্দিন, এএসআই কাউছার আলম, এএসআই জয়শ্রীপাল সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম জেলার পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ আনোয়ার হোসেন (৩২) কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো মাসুদ জানান, গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা হতে এক স্কুল ছাত্রীকে আনোয়ার হোসেন অপহরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাড়ি হতে ভিকটিমকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ জানান, আসামী আানোয়ার হোসেন কে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)  সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেই সাথে ভিকটিমকে কোর্ট হেফাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা ক্রিকেট বল নিক্ষেপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

নানিয়ারচরে সুজনের মতবিনিময় ও পরিচিতি সভা

নানিয়ারচর বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা

নানিয়াচরে বিদ্যালয় কিশোরীদের নিয়ে  স্যানিটারি প্যাড তৈরীর প্রশিক্ষণ

রাঙামাটিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কাপ্তাইয়ে শেখ রাসেল দিবসের নানা আয়োজন

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

রাঙামাটির লংগদুতে নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১

error: Content is protected !!
%d bloggers like this: