বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়াচরে বিদ্যালয় কিশোরীদের নিয়ে  স্যানিটারি প্যাড তৈরীর প্রশিক্ষণ

প্রতিবেদক
প্রতিনিধি, নানিয়ারচর, রাঙামাটি
জুলাই ২০, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নে ” ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ২০২২-২০২৩ অর্থবছর এর আওতায়   নানিয়ারচর সরকারী  মডেল উচ্চ বিদ্যালয় এবং  নানিয়ারচর নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ দুটি বিদ্যালয়ের কিশোরীদের জন্য  পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড তৈরীর প্রশিক্ষণ ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন নানিয়ারচর  সড়র ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি চাকমা এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন উইভ সংস্থার ওএলএইচএফ প্রকল্পের পিওসিটি মিস  নিঝুম চাকমা,  পিএফ ডলিকা চাকমা এবং মেন্টর তুনিকা খীসা।

গত ২৪ মে নানিয়ারচরে আয়োজিত কমিউনিটি লিডারসদের সাথে সৃজনশীল প্রকল্প প্রদর্শনী ও প্রতিশ্রুতি গ্রহণ সেশনে সংশ্লিষ্ট বাপ্পি চাকমার প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচী আয়োজন করা হয়।

এই কর্মসূচীর যাবতীয় তহবিল সংস্থান ও অন্যান্য সামগ্রী বাবদ সকল ব্যয়ভার যোগান দেওয়ার অগ্রনী ভূমিকা পালন করেন  বাপ্পি চাকমা।

এই  প্রশিক্ষণ কর্মশালায়  ২ টি বিদ্যালয়ে  সকালে এবং  দুপুরে  মোট ১৩০ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেছে।

এ সময়  দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এবং  সহকারী  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের দুজন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা উইভ সংস্থার ওএলএইচএফ প্রকল্পের প্রশিক্ষক টিমকে ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট দু টি বিদ্যালয়ে মাসিক বান্ধব টয়লেটের সামগ্রী  সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়।

আগামী আগষ্ট মাসে একই প্রশিক্ষণ বেতছড়ি জেনারেল ওসমানি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের প্রদান করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কাপ্তাই ইফা’তে বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত 

খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষোভ 

কাপ্তাই হ্রদে পানি কমায় / জুরাছড়িতে নৌ যাত্রীদের চরম ভোগান্তি 

কাপ্তাইয়ে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আদ্যোপান্ত শীর্ষক বৈঠকে চুক্তি বাতিলের দাবি

ফারুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বাঙ্গালহালিয়াতে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত: আহত ৫

লংগদুতে রাবেতা বে.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: