বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সম্প্রীতির বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে লক্ষীছড়ি জোন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ১৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

সম্প্রীতির বার্তা নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম লক্ষীছড়ি উপজেলাধীন লেলাং বড় পাড়া বন বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের মাঝে শুভেচ্ছা-উপহার হস্তান্তর করেন।

এছাড়াও, এলাকার কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী, জার্সি ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব উপহারসামগ্রী গ্রহণ করে এবং তাদের মাঝে আনন্দ ও উচ্ছাসের সৃষ্টি হয়।

লক্ষীছড়ি জোনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় জনগণের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

গণহত্যার বিচারের দাবীতে লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস পালিত

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির হাট

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেফায়েতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বইমেলায় প্রকাশ হয়েছে অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ‘সাদা রাত’

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

দীঘিনালায় বন্যার্তদের ত্রান সহায়তা দিয়েছে বিএনপি

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

কাপ্তাই সীতাঘাট এলাকায় ঝড়ে সিএনজির উপর গাছ পড়ে আহত ৩

ঋতুপর্ণার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি: রিজভী

error: Content is protected !!
%d bloggers like this: