মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

 

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারী দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সদরে রেলী প্রদর্শন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা সমাজসেবা অফিসার জয়াস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপর বিশেষ গুরুত্বারোপ সহ জনস্বার্থে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য প্রতিষ্টানটির ভূঁয়শী প্রশংসা করেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ।

উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলে দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং সমাজসেবা বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিশেষে ১৭ জন উপকার ভোগীর মাঝে ক্ষুদ্রৎব্যবসা ও কৃষি কাজের জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋন বিতরণ করেন প্রধান অতিথি সহ সভাপতি ও বিশেষ অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: