মঙ্গলবার , ৩১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ৩১, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পৌরসভার নির্বাচনে প্রার্থী ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

আগামী ১৫ই জুন বাঘাইছড়ি পৌরসভার ৯ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেন বর্তমান কমিশন চায় সাধারণ মানুষ যাহাতে পছন্দের পার্থীকে নির্ভয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারে আর সেটা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ বর্তমান কমিশন গ্রহণ করেছে ।

যাতে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করবে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। সকল প্রার্থীর সমান সুযোগ সুবিধা পাবে প্রতীক দেখে কাউকে বিচার করা হবে না।

সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারী, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী, পিএসসি, বাঘাইছড়ি সার্কেল এএসপি আবদুল আওয়াল, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা হাসানুজ্জামান, ১৮ আনসার অধিনায়ক সোহাগ পারভেজ, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, খাগড়াছড়ি জেলা নির্বাচনী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা সহ নির্বাচনে অংশ গ্রহণ করা মেয়র ও কাউন্সিল পার্থীরা।

আগামী ১৫ই জুন প্রথমবারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি পৌর নির্বাচনে । এতে মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এক জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলো

রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

খাগড়াছড়ির প্রত্যন্তগ্রাম-ওয়াসুতে বিন্দু বিদ্যানিকেতন-এর উদ্যোগে পরিবেশ আলোচনা, কার্টুনপ্রদর্শনী, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গুইমারায় সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

কাপ্তাইয়ের ভাঙামুড়ায় আগুনে পুড়লো ৪ বসতবাড়ি 

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

দীঘিনালায় কিশোরীদের  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: